#সুপ্রভাত_বার্তা_লোকাল_ট্রেন_হইতে

কোমরের এক 'বিগ'ওপরে টিশার্ট ইন করা আর পা'এর দিকটা এক হাত গোটানো, জুতোজোড়া হাতে নিয়ে মাথার ওপর তুলে ধরে আরেক হাতে দোদুল্যমান ছাতা নিয়ে ছেলেটা যখন ট্রেনে ওঠে  মেয়েটা পুরোই হতচকিত!পাশে এসে বসার কি দরকার ছিল??

নবদ্বীপ এসে ট্রেন থামলো,ছেলেটা ছাতা খুলতে লাগলো। আর দুজনেই নামার জন্য প্রস্তুত। মেয়েটার হঠাৎ খেয়াল হল আজ ছাতা আনা হয়নি।ছেলেটা বোধহয় বুঝতে পেরেছিল....
জিজ্ঞেস করলো..
কোথায় নামবেন?বাস স্ট্যান্ড?
আসুন ছাতার তলে।
প্রথমে অযথা অজুহাত দেখালেও,মেয়েটা নামার পরে ছাতার তলে গেছিল।

সম্পর্কের শুরুটা এমন ই Un-Smart...সময়ের সাথে সাথে তা Smart হয়ে যায়।